জাতিসঙ্ঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াত

জাতিসঙ্ঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াত

জাতিসঙ্ঘের ৮০তম বার্ষিকী উপলক্ষে জাতিসঙ্ঘের ঢাকাস্থ কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়কারী মিস. গোয়েন লুইস এর আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এ অনুষ্ঠানে যোগদান করেন।

বিজ্ঞাপন

জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস-এর উদ্দেশে জাতিসঙ্ঘের ৮০-তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের একটি শুভেচ্ছা বার্তা মিস. গোয়েন লুইস-এর নিকট হস্তান্তর করেন এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এ সময় জাতিসঙ্ঘের দীর্ঘ স্থায়িত্ব ও মানবকল্যাণে সার্বজনীন ভূমিকার জন্য শুভকামনা জানানো হয়। বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে টেকসই ও শক্তিশালীকরণ, শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক অগ্রগতিতে জাতিসঙ্ঘের সহযোগিতা ভবিষ্যতে আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন