গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত দুইদিনে মোট ২২ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক খুদে বার্তায় জানায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে। খবর বিবিসি বাংলার।
বিজ্ঞাপন
এর আগে গতকাল সোমবারও ডিবি পুলিশ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের ১১ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিল।
এদিকে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ অভিযান চলবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

