চাঁদা দাবির অভিযোগ চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

চাঁদা দাবির অভিযোগ চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের কর্মরত একজন কর্মচারীকে তুলে এনে ১ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক হাসান আহমেদের বিরুদ্ধে। গত ২৬ জুন বৃহস্পতিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে ওই কর্মচারীকে নিয়ে গিয়ে চাঁদা দাবি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

এ বিষয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানান, প্রকৌশল দপ্তরের কর্মচারী ফরহাদ স্থানীয় 'হানিফ-হাসান' গ্যাংয়ের সদস্য। আওয়ামী লীগ আমলে দলীয় ক্ষমতা ব্যবহার সে বিএনপির এক কর্মীর ১২ কাঠা জমি দখল করে এবং তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে নানাভাবে হয়রানি করে আসছে।

বিজ্ঞাপন

এই বিষয়টি জানার পর দুই মাস ধরে হাসান আহমেদ ফরহাদকে পর্যবেক্ষণ করেছিলো। পরে তাকে গত ২৬ জুন দুপুরের দিকে চড়-থাপ্পড় মেড়ে বোটানিক্যাল গার্ডেনে তুলে এনে তার নিকট থেলে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়।

তবে এ বিষয়ে জানতে ভুক্তভোগীকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।

চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে সাবেক শাখা ছাত্রদলের অর্থ সম্পাদক হাসান আহমেদ বলেন, ফরহাদ প্রকৌশল দপ্তরে চাকরি করে। আমরা প্রকৌশল দপ্তরের কিছু মানুষকে সাথে নিয়ে ওই মামলার বিষয়ে ফরহাদের সাথে বসে একটা মীমাংসায় আসার কথা বলেছিলাম।

এটাকে কিভাবে তিল থেকে তাল বানানো হয়েছে তা আমার আইডিয়া নাই। তবে আমি মনে করি, আমাদের ছাত্রদলের কমিটিতে যাতে আমাকে পদ দেওয়া না হয়ে, সেজন্য একটি অংশ ষড়যন্ত্র করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন