পতিত আওয়ামী লীগ থেকে আসা কোনো অনুপ্রবেশকারীদের বিএনপিতে সুযোগ নেই সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
সোমবার দুপুরে রাজধানীর মিরপুর-২ নম্বরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে মিরপুর থানা বিএনপির কর্মীসভায় তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, গত ৫ আগস্টের পরে একটি মহল বিএনপির নামে বিভিন্ন মিথ্যাচার ও অপপ্রচার করছে। তারা নিজেদের ফায়দা নেয়ার জন্য বিএনপির ওপরে অনেক মিথ্যাচার ও দোষ ত্রুটি চাপিয়ে দেওয়া চেষ্টা করছে।
তিনি বলেন, একটি নতুন রাজনৈতিক দল সরকারের ভিতরে থেকেও সুবিধা নিচ্ছে। এটা কোনো গণতান্ত্রিক চর্চা হতে পারে না। দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা চলছে। তারা বাংলাদেশ এবং দেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছে। এ অবস্থায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রকারী আমাদের ক্ষতি করতে পারবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

