দলীয় কার্যক্রম নয়, আ.লীগকে নিষিদ্ধ করতে হবে: রাশেদ প্রধান

দলীয় কার্যক্রম নয়, আ.লীগকে নিষিদ্ধ করতে হবে: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দলীয় কার্যক্রম নয়, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

বিজ্ঞাপন

রোববার বিকেলে রাজধানীর বিজয়নগরে এক গণমিছিলে তিনি এ কথা বলেন। ‘কার্যক্রম নয়’ দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আওয়ামী লীগ, শেখ হাসিনা ও খুনিদের দ্রুত বিচারের দাবিতে বিজয়নগর-পল্টন-প্রেসক্লাব এই গণমিছিল করে জাগপা।

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রাশেদ প্রধান বলেন, রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশিত হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করুন এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করুন। দেশের রাজনীতি এবং জাতীয় নির্বাচনে দেশের মানুষ গণহত্যাকারী আওয়ামী লীগ এবং নৌকা প্রতীক দেখতে চায় না।

গণমিছিল শেষে আরো বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, আরিফ হোসেন ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, আশরাফুল ইসলাম হাসু, প্রকাশনা সম্পাদক জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাজু মিয়া, জনি নন্দী, মো. ডালিম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন