ড. ইউনূসের নেতৃত্বেই অন্তর্বর্তীকালীন সরকার সফল হবে: ডা. জাহিদ

ড. ইউনূসের নেতৃত্বেই অন্তর্বর্তীকালীন সরকার সফল হবে: ডা. জাহিদ

বিএনপি ড. ইউনুসের পদত্যাগ চায় না। তবে কিছু উপদেষ্টার অতিকথনে তাকে বিতর্কিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বেই অন্তর্বর্তীকালীন সরকার সফল হবে। মানুষ তাদের পেছনে আছে। কিন্তু, তাকে যারা বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করে, এখনো সময় আছে লাগাম টেনে ধরুন। রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করবেন না।

শনিবার অগ্নিসেনা সোশাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

উপদেষ্টাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা যা ইচ্ছে তা করছেন। মনে হচ্ছে, এটা আপনাদের পৈতৃক সম্পত্তি। বাংলাদেশের ভেতর দিয়ে কে যাবে আসবে আপনারা সিদ্ধান্ত নিবেন, মনে হচ্ছে জনগণের কোনো দায় নেই। যেমনটা পতিত স্বৈরাচার করতো। কিন্তু, আপনারা এসমস্ত দায় ইউনূস স্যারের ঘাড়ে চাপাচ্ছেন। ড. ইউনুসকে বিতর্কিত করার জন্য উপদেষ্টা কাউন্সিলের অনেক সদস্য জড়িত।

অগ্নিসেনা সোশাল ফাউন্ডেশনের চেয়ারম্যান তালুকদার জহিরুল হক তুহিনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. জয়নুল আবেদীন, বিএনপি’র যুগ্ম মহাসচিব সাবেক এমপি খায়রুল কবির খোকন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব রেজাউল করিম চুন্নু, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাড. গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের সাধারণ সম্পাদক ইউনুস সোহাগ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন