বাংলাদেশ তার কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পায়নি : ডা. রফিক

বাংলাদেশ তার কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পায়নি : ডা. রফিক

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশ এখনও তার কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পায়নি। গত ১৭ বছর ধরে দেশে গণতন্ত্রের চর্চা নেই। ৫ আগস্টের অভ্যুত্থানের পর দেশ একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে এমনটাই প্রত্যাশা ছিলো, কিন্তু আমরা সেই পথে হাঁটতে দেখছি না অন্তর্বর্তীকালীন সরকারকে।

বিজ্ঞাপন

রোববার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয়তাবাদী চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারী কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান নিয়ে ডা. রফিক বলেন, তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য তার জীবন উজার করে দিয়েছেন। ৯০-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেত্রী ছিলেন তিনি। তিনি তিনবার গণভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হন।

বাদ জোহর মিলাদ ও দোয়া শেষে আজিমপুরে একটি এতিমখানায় শিশুদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন