সাইফুল হক

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নির্বাচনের পরেও বাংলাদেশ নিয়ে ভারত দ্বিচারি ভূমিকা অব্যাহত রেখেছে। বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাইলে ভারতকে অবশ্যই সীমান্তে 'পুশইন' বন্ধ করতে হবে।

ভারতকে আবশ্যিকভাবে বাংলাদেশ বিদ্বেষী সকল অপতৎপরতা রোধ করতে হবে। সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় তিনি বক্তব্যে এসব কথা বলেন। সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

ফেব্রুয়ারিতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর একদিকে তারা বন্ধুত্বের কথা বলছে, আবার অন্যদিকে সাম্প্রদায়িক উসকানিসহ বাংলাদেশবিরোধী যাবতীয় অপতৎপরতা অব্যাহত রেখেছে। তিনি উল্লেখ করেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করার পর উত্তেজনাকর এসব কর্মকাণ্ড নতুন মাত্রা নিয়েছে।

সাম্প্রদায়িক মেরু করণের দলীয় রাজনৈতিক এজেন্ডা বিবেচনায় ভারত তার নিজের মানুষকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে আখ্যায়িত করে তাদের ভোটের নাগরিক অধিকার হরন করেছে, এখন তাদেরকে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করছে। এইসব অশুভ কর্মকাণ্ড কোনভাবেই বাংলাদেশ গ্রহণ করতে পারেনা।

তিনি উল্লেখ করেন, সত্যি সত্যি বাংলাদেশের কোন নাগরিক ভারতে অবৈধভাবে থেকে যেতে চাইলে তাদেরকে ফেরত পাঠাবার আইনি প্রক্রিয়া রয়েছে। একইভাবে অন্যায়ভাবে বাংলাদেশে থাকা ভারতীয়দেরও ফেরত পাঠাবার দায় রয়েছে।

তিনি ভারত বা বিএসএফ এর উসকানিতে পা না দিয়ে সমতা, ন্যায্যতা ও সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সমস্যাদির টেকসই সমাধানে রাজনৈতিকভাবে উদ্যোগী হতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সদস্য জামাল সিকদার, বাবর চৌধুরী, মীর রেজাউল আলম, মোজাম্মেল হক চুন্নু, আরিফুল ইসলাম, মোহাম্মদ স্বাধীন, কাঞ্চন মিয়া, ফয়েজ ইবনে জাফর, মোহাম্মদ ইয়াসিন, ড্যানিয়েল ডি কোস্টা, নার্গিস আকতার লিমা, নূরবানু আকতার, মরিয়ম আক্তার, শামসুল আরেফিন, শিবু মোহান্ত প্রমুখ।

সভায় গৃহীত প্রস্তাবে আগামী ১৪ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উজ্জাপনে ঢাকা মহানগর কমিটির কর্মসূচি চূড়ান্ত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...