ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার হবে

ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার হবে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছেন ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন হবে। সে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের সরকার নির্বাচিত করতে পারবো।

রোববার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, যে সরকার এই জুলাই শহীদদের মূল্যায়ন করবেন, তাদের মর্যাদা দেবেন। একই সাথে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সব রকম ব্যবস্থা করবে।

স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ঘোষণা দিয়েই জীবন উৎসর্গ করেছিলেন উল্লেখ করে মহাসচিব বলেন, সেজন্য বিএনপির লক্ষ্য হচ্ছে সত্যিকার অর্থে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই।

আমরা নতুন বাংলাদেশ চাই। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, হত্যা ও নির্যাতন থাকবে চাই না।

এছাড়া জুলাই–আগস্টে গ অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারকে দলের পক্ষ থেকে সহায়তা করতে ফান্ড গঠন করার কথাও জানিয়েছেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন