নাহিদ ইসলাম বাংলাদেশের তরুণ প্রজন্মের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশে অধিক সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। এসময় নাহিদ ইসলাম এসব কথা বলেন।
বিজ্ঞাপন
রোববার রাজধানীর বারিধারার রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক হয়।
বৈঠকে এনসিপির প্রতিনিধিদলে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার চৌধুরী নিভা ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

