খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা বুধবার বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
সাক্ষাৎকালে ছাত্র মজলিস নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান দাওয়াতি কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনার বিবরণ তুলে ধরেন। আমিরে মজলিস ছাত্রদের আত্মশুদ্ধি, যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন এবং ঈমানি জ্ঞানে সমৃদ্ধ হয়ে দ্বীনের খেদমতে নিবেদিতপ্রাণ হওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এই জাতির নেতৃত্ব তৈরির কেন্দ্র। এখানকার মুসলিম ছাত্রসমাজ যদি আদর্শ ও চিন্তার ক্ষেত্রে দীপ্ত ভূমিকা রাখতে পারে, তাহলে পুরো জাতি উপকৃত হবে।’
তিনি দায়িত্বশীলদের মেহনত, অঙ্গীকার ও ত্যাগকে সাধুবাদ জানান এবং সংগঠনের দাওয়াতি ও সাংগঠনিক কাঠামো আরো সুসংগঠিত করার নির্দেশনা দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

