আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোট দিলেন ঢাকা-৭ আসনে বিএনপির প্রাথী হামিদুর রহমান

স্টাফ রিপোর্টার

ভোট দিলেন ঢাকা-৭ আসনে বিএনপির প্রাথী হামিদুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচন ও গণভোটে ঢাকা-৭ আসনে ধানের শীষের প্রার্থী হামিদুর রহমান হামিদ ভোট দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে তিনি আইইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন।

ভোট দেওয়ার পর হামিদুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত যেভাবে ভোট হচ্ছে, তাতে আমরা আশাবাদী। ভোটারদের উপস্থিতি ভালো। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন। ইনশাআল্লাহ জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমার এলাকার সব ভোটারকে আহ্বান করছি, ভোট দিতে কেন্দ্রে আসুন। ভোটার উপস্থিতি কেমন জানতে চাইলে বলেন, এখান থেকে বেরিয়ে আরো কিছু কেন্দ্রে যাব। তখন এই আসনের ভোটের পুরো চিত্র বোঝা যাবে।’

তিনি আরো বলেন, ‘মানুষের মধ্যে যে উৎসাহ দেখছি, তাতে সারা দেশে ধানের শীষের প্রতিটি প্রার্থীই বিপুল ভোটে জয়ী হবেন বলে আমরা আশা করছি।’

এই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর বিষয়ে প্রশ্ন করা হলে হামিদ বলেন, ‘জনগণ ভোটের মালিক, তারাই সিদ্ধান্ত গ্রহণ করবেন। এটাকে আমি কোনো চ্যালেঞ্জ মনে করি না।’

উল্লেখ্য, আজ সকাল থেকেই ঢাকা-৭ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলছে বলে জানা গেছে।

উল্লেখিত আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৫, ৩৬, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। ১৫টি প্রশাসনিক ওয়ার্ডের ১৬৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এই আসনের মোট ভোটার ৪ লাখ ৭৬ হাজার ১৭২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৬ হাজার ১৫০, মহিলা ২ লাখ ৩০ হাজার ১০ এবং তৃতীয় লিঙ্গের ১২ জন ভোটার রয়েছেন।

ঢাকার গুরুত্বপূর্ণ এই আসনে প্রার্থী হয়েছেন মোট ১১ জন। তারা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হামিদুর রহমান (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. এনায়াত উল্লা (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুর রহমান (হাতপাখা), জাতীয় পার্টির (জেপি) মোহাম্মদ সাইফুদ্দিন আহম্মেদ মিলন (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মাকসুদুর রহমান (ছড়ি), স্বতন্ত্র মোহাম্মদ ইসহাক সরকার (ফুটবল), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) শাহানা সেলিম (তারা), বাংলাদেশ জাতীয় পার্টির মো. শহিদুল ইসলাম (কাঠাল), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সীমা দত্ত (কাঁচি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. হাবিবুল্লাহ (বটগাছ), বাংলাদেশ রিপাবলিকান পার্টির (বিআরপি) শফিকুর রহমান (হাতি)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন