তিন দফা দাবিতে জুলাই ঐক্যের মানববন্ধন সোমবার

তিন দফা দাবিতে জুলাই ঐক্যের মানববন্ধন সোমবার

দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলার অবনতি, কার্যক্রম নিষিদ্ধ হওয়া পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ প্লাটফর্ম জুলাই ঐক্য।

সোমবার রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে মানববন্ধন করবে সংগঠনটি।

বিজ্ঞাপন

রোববার জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজীর পাঠানো এক বিবৃতিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে।

একই ভাবে ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্রকরে বহিরাগতরা বিশ্ববিদ্যালয়গুলোর ভেতরে অবস্থান করছে। লেজুরবৃত্তি ছাত্র সংগঠন ও বাম সংগঠনগুলো বহিরাগতদের দিয়ে ক্যাম্পাসের ভিতরে মিছিল মিটিং করছে।

এতে করে নির্বাচনে পরিবেশ নষ্ট হচ্ছে বলে জানায় জুলাই ঐক্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন