প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জনপ্রিয়তাকে এত ভয় পায় কেন ভারত, বিএনপি ও অন্যান্য দলগুলো- এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। বৃহস্পতিবার ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন তোলেন তিনি।
শিশির তার পোস্টে বলেন, বিএনপি ও সমমনা অন্যান্য দলের ভাইয়েরা মনে রাখবেন, আপনাদের ডাকে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়নি।
আপনাদের ডাকা সরকার পতনের ‘অসহযোগ আন্দোলনে’ এ দেশের মানুষ রাস্তায় নামেনি- এমন কি দলের নেতাকর্মীরাও মাঠে সাড়া দেয়নি।
২০২৩ সালের ২০ ডিসেম্বর বিএনপি ঘোষণা দিয়েছিল, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পদত্যাগ না করলে অসহযোগ আন্দোলন চলবে উল্লেখ করে এনসিপির এই নেতা আরো বলেন, সরকারকে খাজনা, টেক্স, পানি, বিদ্যুৎ বিল ইত্যাদি না দেয়ারও ঘোষণা দেয় বিএনপি।
মজার ব্যাপার হলো, সেই কর্মসূচি এখনও ‘চলমান’।
বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের মতে ২০২৩ সালের থেকে আজ পর্যন্ত এদেশের মানুষ সরকারকে খাজনা, টেক্স, পানি, বিদ্যুৎসহ সেবা খাতের বিল দিবে না বা না দিলেও চলবে। অথবা যারা গত দেড় বছর বিল দিয়েছেন তাদের টাকা সরকার ফেরত দেয়া উচিত-কারণ বিএনপির অসহযোগ আন্দোলন এখনও চলমান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

