৭ দিনের মধ্যে শায়েস্তাবাদের ভাঙন রোধের আহ্বান রহমাতুল্লাহর

৭ দিনের মধ্যে শায়েস্তাবাদের ভাঙন রোধের আহ্বান রহমাতুল্লাহর

এক সপ্তাহের মধ্যে শায়েস্তাবাদের ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শনিবার বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে ভাঙন কবলিত বিভিন্ন এলাকা (কামারপাড়া, চুরামন, আটহাজার, হবিনগর ও চরআইচা) দেখার জন্য সেখানে গেলে স্থানীয়দের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, শত শত মানুষের ঘরবাড়ি, এলাকার স্কুল, মাদ্রাসা বিলীন হয়ে যাচ্ছে। এজন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, পানি সম্পদ সচিব, বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন কেন্দ্রীয় বিএনপির শীর্ষ এ নেতা। একইসাথে আগামী এক সপ্তাহের মধ্যে নদী ভাঙন কবলিত এসব এলাকাগুলো পরিদর্শন ও অস্থায়ীভাবে হলেও সমাধানে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আহবান জানান তিনি।

রহমাতুল্লাহ বলেন, নিরপেক্ষে ভোটের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শায়েস্তাবাদ এলাকার নদী ভাঙ্গন স্থায়ীভাবে সমাধান করা হবে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সরকার গঠন করতে পারলে বরিশাল সদর উপজেলার যেকোন সমস্যা সমাধান করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

পরিদর্শন ও অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টিটু, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, ইউনিয়ন বিএনপি'র সদস্য কলম সরদার, বিএনপি নেতা মনির খান, ফারুক হাওলাদার, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, সদস্য আশিক ইসলাম মুন্না, ইলিয়াস আহমেদ, জেলা ওলামাদলের নেতা মাওলানা মাসুম বিল্লাহ, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো: নাসির হোসাইন, রিয়াজ মৃধা, আলামিন, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শিপন হাওলাদার, সহ-সভাপতি মইনুল হাসান সিফাত প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন