খালেদা জিয়া এখনও শঙ্কামুক্ত নন: বিএনপি নেতা খোকন

খালেদা জিয়া এখনও শঙ্কামুক্ত নন: বিএনপি নেতা খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনকে দেখতে এসে তিনি এই তথ্য জানান।

খোকন জানান, বেগম খালেদা জিয়া এখনো আউট অফ ডেঞ্জার নন। আগের মতোই, অবস্থার কোনো পরিবর্তন হয়নি। স্টেবল আছেন কিন্তু এখনো ইমপ্রুভ করেননি। ডাক্তাররাই এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।

তিনি আরও বলেন, মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে। বিএনপি আশাবাদী—তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

বিদেশে চিকিৎসার বিষয়ে খোকন বলেন, উনাকে বাইরে নেয়ার বিষয়টি এখনো স্পষ্ট নয়। সবকিছুই নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার ওপর। মেডিকেল টিমই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন