নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কাল শাহবাগে ছাত্রদলের অবস্থান

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কাল শাহবাগে ছাত্রদলের অবস্থান

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আগামীকাল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্রদল।

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যায় সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ছাত্রদল জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন স্থানে কতিপয় সন্ত্রাসীর ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

এমন নির্মম হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আগামীকাল ২২ মে বৃহস্পতিবার সকাল ১০.০০টা থেকে বিকাল ৫.০০ পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন