নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে একটি গোষ্ঠী: গোলাম পরওয়ার

নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে একটি গোষ্ঠী: গোলাম পরওয়ার

একটি গোষ্ঠী দেশে অস্থিরতার মাধ্যমে নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে এগোচ্ছে। কিন্তু একটি গোষ্ঠী চাচ্ছে এখনই নির্বাচন দিতে। তাদের দাবি হচ্ছে সংস্কারের কোনো দরকার নেই নির্বাচন দাও! আমরা ক্ষমতায় যাই।

বিজ্ঞাপন

বুধবার রাজধানীর বকশিবাজার কারা কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানা আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

যারা বলে ক্ষমতায় গিয়ে সংস্কার করবে, তারা ক্ষমতায় থাকতে কি করেছে প্রশ্ন রেখে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণকে আর ধোঁকা দেওয়া যাবে না। বিশ্বায়নের যুগে মানুষ এখন সচেতন। মানুষ বাস্তবতা বুঝে, তাই মানুষ যেভাবে চায় সেভাবেই রাজনীতি করা দরকার। নিজের জন্য এবং দলের জন্য রাজনীতি পরিহার করে জনগণের কল্যাণে দেশ ও জাতির স্বার্থে রাজনীতি করার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি, রাজনৈতিক প্রতিহিংসা ভুলে গিয়ে জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে কোরআনের বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন