কমার্স কলেজে শিবিরের উপর হামলার বিষয়ে যা বললেন সাদিক কায়েম

কমার্স কলেজে শিবিরের উপর হামলার বিষয়ে যা বললেন সাদিক কায়েম

চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্রশিবিরের উপর ছাত্রদলের হামলার বিষয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদিক কায়েম।

হামলার পরপরই শনিবার বিকেলে তিনি নিজের ফেসবুক পেইজে মন্তব্য প্রকাশ করেছেন। সেই সাথে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্রশিবিরের উপর হামলা করেছে ছাত্রদল। অপরাধ— ছাত্রশিবির শিক্ষার্থীদের সহযোগিতা করতে ‘হেল্প ডেস্ক’ বসিয়েছে। ছাত্রদলের সন্ত্রাসীরা হেল্প ডেস্ক ভাংচুর করে। হামলা করে সেখানকার দায়িত্বরত ছাত্রশিবির নেতাকর্মীদের উপর।

একইভাবে রংপুর পুলিশ লাইনসে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবির ফ্রি হেল্প ডেস্ক স্থাপন করে। নারকীয় কায়দায় সেখানে হামলা করে চিড়িয়াখানা গ্যারেজ কর্তৃপক্ষ।

ছাত্রশিবিরের উপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। এমনকি ছাত্রকল্যাণমূলক কাজেও তারা হামলার শিকার। যেখানে ভালো কাজের প্রতিযোগিতা হওয়ার কথা, সেখানে ভালো কাজ বন্ধ করতে সন্ত্রাসী হামলার পথ বেছে নিয়েছে ছাত্রদল।

ছাত্রদলের নেতৃত্বে ক্যাম্পাসে ক্যাম্পাসে মারামারি আর খু'নো'খু'নির রাজনীতি ফিরে আসছে। ছাত্ররাজনীতির নামে স'ন্ত্রা'স রুখে দেওয়া না গেলে সন্ত্রাসীদের প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠন তো বটেই, আগামীতে কেউ এই স'ন্ত্রা'স থেকে রেহাই পাবেনা।

আমরা সতর্ক করছি, সন্ত্রাসের পথ বেছে নিলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। এই ছাত্র-জনতা জুলাইয়ের যোদ্ধা— কোনো নিপীড়ন ও সন্ত্রাসের মুখে তারা মাথানত তো করবেই না, বরঞ্চ এসব স'ন্ত্রা'সীদের পদানত করে ছাড়বে, ইন শা আল্লাহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন