ইসলামী আন্দোলন মহাসচিবের সঙ্গে ইরান প্রতিনিধি দলের সাক্ষাৎ

ইসলামী আন্দোলন মহাসচিবের সঙ্গে ইরান প্রতিনিধি দলের সাক্ষাৎ

ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সৈয়দ রেজা মীর মোহাম্মাদি সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ইরান ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, বিনিয়োগ ও মুসলিম উম্মাহর পারস্পরিক সৌহার্দ্য- সম্প্রীতি নিয়ে আলোচনা হয়। মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মোকাদ্দাস ও ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে কৌশলগত আলোচনা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ইজরাইলের বিরুদ্ধে ইরানিদের সাহসী প্রতিরোধের প্রশংসা করা হয়।

এছাড়া মুসলিম উম্মাহের ঐক্যের ব্যাপারে আশাবাদ ব্যক্ত ও ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের মুসলমানদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে ইরান দূতাবাসের পক্ষে আরো উপস্থিত ছিলেন, ইরান দূতাবাসের পিআর ডিরেক্টর সাইদুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলের যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, আন্তর্জাতিক সম্পাদক অধ্যাপক ড. বেলাল নুর আজিজি, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, সহ প্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ এবং কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য রাজন সরকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন