সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে, চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

বিজ্ঞাপন

শনিবার ও রোববার দুই দিনের অভিযানে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অপারেশন দল ও অধীনস্থ বিভিন্ন বিওপির সদস্যরা অভিযানে অংশ নেন।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা, চা পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদ ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন