আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমান

আগামীদিনের রাজনীতি হবে দেশ গঠনের রাজনীতি

স্টাফ রিপোর্টার

আগামীদিনের রাজনীতি হবে দেশ গঠনের রাজনীতি

একমাত্র দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে বিএপির উল্লেখ করে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীদিনের রাজনীতি হবে দেশ গঠনের রাজনীতি। কারণ বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের অভিজ্ঞতা নেই কিভাবে দেশ পরিচালনা করতে হয়।

বিজ্ঞাপন

রোববার রাতে রাজধানীর ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে ঢাকা-১২ আসনের নির্বাচনি জনসভায় তিনি এই কথা বলেন।

এ সময় তিনি বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে কোদাল মার্কায় ভোট দেওয়ার জন্য নেতাকর্মী ও একাকাবাসীকে আহ্বান জানান।

এর আগে বিকেলে মিরপুর-১০ নাম্বার সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনি পথসভায় তারেক রহমান বলেন, আমরা এমন প্রতিশ্রুতি দিচ্ছি যা মানুষের পক্ষে বাস্তবায়ন সম্ভব। এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি যা ইহজগতে সম্ভব নয়।

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেবল ভোটের দিন নয়, বরং দেশ পুনর্গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, এই ১২ তারিখের নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন।

বিএনপির ঘোষিত নির্বাচনি পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছি আমরা এই দেশের নারী বা মা-বোনদের জন্য কি করতে চাই, ছাত্র সমাজের জন্য কি করতে চাই, লাখো কোটি বেকার মানুষের কর্মসংস্থান কীভাবে করব এবং কীভাবে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন