স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান

দীর্ঘ প্রায় তিন মাস পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সভাপতিত্বে শনিবার রাত সাড়ে আটটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠক শুরু হয়।

জানা গেছে, আজকের বৈঠকে দল পুনর্গঠন ও সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন এবং সংসদের উচ্চক্ষ গঠন গুরুত্বপূর্ণ এই তিন ইস্যুতে আলোচনা ও নতুন সিদ্ধান্ত আসতে পারে।

বিজ্ঞাপন

দলীয় সূত্র জানায়, গত ৯ জানুয়ারি বিএনপির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। প্রায় তিন মাস পর আজকের বৈঠককে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিএনপির দায়িত্বশীল এক নেতা জানান, তিন মাস পর এই বৈঠক হওয়ায় এতে দলের অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে।

স্থায়ী কমিটির সভায় উপস্থিত রয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ খন্দকার, মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়াল), মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালী), অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ ছাড়া মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন