আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
ছবি: আমার দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রথম তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। এ সময় কার্যালয়ে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বিজ্ঞাপন
taraq rhaman-2

তারেক রহমান নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

taraq rhaman-4

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরোনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন। এ সময় সংশ্লিষ্টরা কিছুক্ষণের জন্য ভুলে যান তারা দেশের প্রধানমন্ত্রীকে এত কাছাকাছি পেয়েছেন।

taraq rhaman-3

এদিকে, প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ করেন এবং মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেন।▫️

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন