কোটি ইউরোর তারকারা এখন ফ্রি এজেন্ট

কোটি ইউরোর তারকারা এখন ফ্রি এজেন্ট

একসময় যাঁদের দলে নিতে ফুটবল ক্লাবগুলোর মধ্যে চলত কোটি কোটি ইউরোর প্রতিযোগিতা, সময়ের ব্যবধানে তাঁদের অনেকেই এখন ক্লাবহীন। বেনজেমা, রামোস, পগবা, হামেস রদ্রিগেজ কিংবা জ্যাডন সানচোর মতো পরিচিত তারকাদের দলে নিতে এখন কোনো ট্রান্সফার ফি লাগবে না।

বিজ্ঞাপন

সদ্য শেষ হওয়া ইউরোপের গ্রীষ্মকালীন দলবদলের বাজারেও নতুন ঠিকানা পাননি তাঁরা। বয়স, ইনজুরি, ফর্মহীনতা কিংবা ক্যারিয়ারের নানা জটিলতায় একসময়কার মহাতারকারা এখন ফ্রি এজেন্টের তালিকায়।

তালিকার সবচেয়ে বড় নাম করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে ৬৪৮ ম্যাচে ৩৫৪ গোল করা, পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জেতা এবং ২০২২ সালের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড এখন ক্লাবহীন। একই অবস্থা রিয়াল কিংবদন্তি সের্হিও রামোসেরও।

একসময় বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ছিলেন পল পগবা। ম্যানচেস্টার ইউনাইটেড তাঁকে ফিরিয়ে আনতে খরচ করেছিল ১০৫ মিলিয়ন ইউরো। অথচ নানা বিতর্ক ও চোটের ধাক্কা সামলে এখন তিনিও নতুন ক্লাবের অপেক্ষায়।

বিশ্বকাপের তারকা হামেস রদ্রিগেজ, বার্সেলোনার ইতিহাসের অন্যতম দামি সাইনিং ফিলিপে কুতিনিও এবং ৮৫ মিলিয়ন ইউরোর জ্যাডন সানচোও আছেন একই তালিকায়।

রিয়াদ মাহরেজ, জেমি ভার্ডি, রাহিম স্টার্লিং, ডেভিড আলাবা, জর্জিনিও ওয়াইনালডাম, উইলফ্রিড জাহা ও দেলে আলির মতো পরিচিত মুখদের অবস্থাও একই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন