দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্নের সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার

দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্নের সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে যখন সাধারণ মানুষের বাজার খরচ নিয়ে চিন্তা বাড়ছে, তখন ক্রেতাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে দেশের বৃহত্তম রিটেইল চেইনশপ স্বপ্ন। ১,০০১টি আউটলেটের মাইলফলক অতিক্রম উপলক্ষে সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার, সাশ্রয়ী মূল্যের পণ্য এবং মৌসুমি আয়োজন নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

‘স্বপ্নের উৎসব, ক্রেতার আনন্দের উপলক্ষ’—এই আয়োজনে ১ সেপ্টেম্বর থেকে পুরো মাসজুড়ে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় অফার থাকছে। এর মাধ্যমে ক্রেতাদের দৈনন্দিন ও মাসিক বাজারের খরচ কিছুটা কমিয়ে আনার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে স্বপ্ন।

বাঙালির খাবারের আয়োজনে ইলিশের রয়েছে আলাদা আবেদন। ইলিশের মৌসুমকে কেন্দ্র করে এবারের আয়োজনে থাকছে বিশেষ ইলিশ উৎসব। স্বপ্নের নির্ধারিত বিশেষ কর্নারে বিভিন্ন আকার ও ওজনের ইলিশের পাশাপাশি পাওয়া যাবে নানা ধরনের দেশি ও সামুদ্রিক মাছ।

‘মাছে-ভাতে বাঙালি’—এই চিরচেনা সংস্কৃতিকে সামনে রেখে মাছপ্রেমীদের জন্য এক ছাদের নিচে পছন্দের বিভিন্ন ধরনের মাছ কেনার সুযোগ থাকছে এ আয়োজনে। ফলে ইলিশের পাশাপাশি অন্যান্য মাছও ক্রেতাদের পছন্দ অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ থাকছে।

উৎসবের আমেজের পাশাপাশি ক্রেতাদের বাজেটের বিষয়টিও গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিদিনের বাজারকে আরও স্বস্তিদায়ক করতে চাল, ডাল, তেল, আটা, দুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যে থাকছে বিশেষ অফার ও মূল্যছাড়।

স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সাশ্রয়ী মূল্যের সমন্বয় ঘটিয়ে ক্রেতাদের জন্য সেপ্টেম্বরের আয়োজনকে আরও আনন্দময় করে তুলতে চায় তারা। বাজারের বাড়তি চাপের সময়ে এই আয়োজন ক্রেতাদের দৈনন্দিন কেনাকাটায় কিছুটা স্বস্তি দেবে—এমনটাই প্রত্যাশা প্রতিষ্ঠানটির।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন