আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বাধীনতা দিবসে আলোচনা সভার তারিখ পরিবর্তন বিএনপির

আমার দেশ অনলাইন

স্বাধীনতা দিবসে আলোচনা সভার তারিখ পরিবর্তন বিএনপির

স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভার তারিখ পরিবর্তন করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে আলোচনা সভাটি ২৫ মার্চ নির্ধারিত ছিল। মঙ্গলবার তা পরিবর্তন করে ২৭ মার্চ করা হয়েছে। ওই দিন বেলা আড়াইটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভাটি হবে।

মঙ্গলবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞাপন

রিজভী জানান, এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলন মহান বিজয় ও জাতীয় দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণাকালে রিজভী জানিয়েছিলেন, আলোচনা সভাটি হবে ২৫ মার্চ বেলা আড়াইটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। এখানে দলের জাতীয় নেতা ও দেশবরণ্যে বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন