আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নেতাকর্মীদের সঙ্গে স্ক্রিনে নিজের ভাষণ দেখলেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

নেতাকর্মীদের সঙ্গে স্ক্রিনে নিজের ভাষণ দেখলেন তারেক রহমান
শ্যামপুরে নির্বাচনি প্রচারমঞ্চে নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমান। ছবি: আমার দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত নিজের নির্বাচনি বক্তব্য দেখেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাজধানীর শ্যামপুরে নির্বাচনি প্রচারমঞ্চে নেতাকর্মীদের সঙ্গে তিনি নিজের ভাষণ দেখেন।

দলীয় সূত্র জানায়, নির্ধারিত সময়ে বিটিভিতে প্রচারিত বক্তব্যটি তিনি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেন। এ সময় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকেন্দ্রিক পরিবেশ এবং জনগণের প্রত্যাশা তুলে ধরার বিষয়গুলো গুরুত্ব পায় তার বক্তব্যে।

বিজ্ঞাপন

বক্তব্যে তারেক রহমান দেশ পুনর্গঠনের অঙ্গীকার, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন। পাশাপাশি তিনি ভোটারদের উদ্দেশে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

বিএনপির পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এই বক্তব্য সাধারণ মানুষের কাছে দলের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...