সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের শোক র‍্যালি ও মিছিল

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের শোক র‍্যালি ও মিছিল

১৫ আগস্ট উপলক্ষে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে বিক্ষোভ মিছিল ও শোক র‍্যালি করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বুধবার সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক মেহেদী হাসান সাকিবের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ওসি মো. শাহীন মিয়া জানান, সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...