ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
ইলম ভিশন একাডেমি

সিরাতুন নবী (স.) উদযাপন উপলক্ষে ইলম ভিশন একাডেমি স্কুলের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জীবন, আদর্শ ও উত্তম চরিত্রের প্রতি ভালোবাসা সৃষ্টি, সাংস্কৃতিক প্রতিভার বিকাশ এবং সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে এ আলোচনা সভা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড. হাফেজ মাওলানা রকিব উদ্দিন আহম্মেদ।

গানের প্রতিযোগিতায় প্রি-স্কুল, নার্সারি, ১ম-২য় শ্রেণি এবং ৩য়-৫ম শ্রেণি—এই চারটি গ্রুপে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এছাড়া কুইজ প্রতিযোগিতায় প্রি-স্কুল ও নার্সারি শিক্ষার্থীদের নিয়ে গ্রুপ-ক এবং ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে গ্রুপ-খ গঠন করা হয়।

প্রতিযোগীদের পরিবেশনা, সৃজনশীলতা ও সামগ্রিক পারফরম্যান্স বিবেচনা করে বিজয়ীদের নির্বাচন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সাংস্কৃতিক চর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মহানবী (স.)-এর জীবন ও আদর্শকে কেন্দ্র করে এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে তাঁর প্রতি ভালোবাসা এবং তার উত্তম চরিত্র অনুসরণের অনুপ্রেরণা সৃষ্টি করবে।

বক্তারা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সিরাতুন নবী (স.) উদযাপন উপলক্ষে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানটি বাস্তবায়ন করে ইলম ভিশন একাডেমি এবং আয়োজন করে প্রতিষ্ঠানটির শিল্প ও সংস্কৃতি বিভাগ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন