যশোরে সম্পত্তি নিয়ে বিরোধ

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি
বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি। ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবার লাশ ঘরে রেখে দুই ভাই ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই ভাই ও তাদের দুই স্ত্রী আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার সন্ন্যাসগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত চারজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ন্যাসগাছা গ্রামের আব্দুল খালেক (৭৫) সোমবার সকালে বার্ধক্যজনিত কারণে মারা যান। এরপর তার লাশ দাফন না করে তার দুই ছেলে মাহবুবুর রহমান (৫২) ও আছাবুর (৪৫) বাবার রেখে যাওয়া জমির ভাগ বাটোয়ারা নিয়ে এক পর্যায়ে দা ও বাঁশের লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’জন আহত হয়।

এ সময় এলাকাবাসী ও তাদের স্বজনরা বিষয়টির মীমাংসা করার উদ্যোগ নিলে তারা শান্ত হয়। এরপর মহল্লাবাসীর সহযোগিতায় তাদের পারিবারিক কবরস্থানে খালেকের লাশ দাফন করা হয়।

এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি শান্ত হয় এবং লাশ দাফন করা হয়ে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন