যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেসেন্ট দাবি করেছিলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে ১৩ কোটি ব্যারেল তেল বের হয়ে গেছে। এর জবাবে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান গালিবাফ।
শনিবার এক্সে দেওয়া পোস্টে গালিবাফ লেখেন, ‘প্রকৃত খতিয়ান জানতে আপনার কর্মীদের মুডি’স-এর প্রতিবেদন দেখতে বলুন, যেখানে যুদ্ধের খরচ ১৩০ বিলিয়ন ডলারের বেশি দেখানো হয়েছে।’
বিজ্ঞাপন
পোস্টে তিনি বেসেন্টকে মিথ্যাবাদী বলেও অভিহিত করেন।
সূত্র: ডন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


