কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আগুন-সন্ত্রাস করে পার পাবেন না।’
বিজ্ঞাপন
মঙ্গলবার সকালে রূপগঞ্জের দাউদপুরে দাউদপুর জেনারেল হাসপাতালের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রীতিনি বলেন, ‘সাহস থাকলে দেশে আসুন, আইন-আদালত ও জনগণের মুখোমুখি হন। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন।
তিনি আরো বলেন, সন্ত্রাস হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস। আবারও আওয়ামী লীগ সন্ত্রাস শুরু করেছে। দয়া করে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করবেন না এবং দেশের মানুষকে অহেতুক সুড়সুড়ি দেবেন না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করব।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



