দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমতি দিয়েছে সরকার। সোমবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সভায় আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। পরে কমিটি প্রস্তাবটি অনুমোদন করে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে ১৩-১৪ সেপ্টেম্বর সময়ে এক কার্গো এলএনজি প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ৬২৫ মার্কিন ডলারে কেনা হবে। এছাড়া টোটাল এনার্জি থেকে ২৩-২৪ সেপ্টেম্বর সময়ে এক কার্গো এলএনজি প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ২৫ মার্কিন ডলারে কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় এলএনজি কেনার এ প্রস্তাবসহ মোট ১৩টি প্রস্তাব উপস্থাপন করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


