জাতীয় ছাত্রশক্তি সভাপতি জাহিদের পদত্যাগ

জাতীয় ছাত্রশক্তি সভাপতি জাহিদের পদত্যাগ
জাহিদ আহসান। ফাইল ছবি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার জাতীয় ছাত্রশক্তির ৫ম সাধারণ সভায় জাহিদ আহসানের পদত্যাগের বিষয়টি উত্থাপিত হয়। সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মত সিদ্ধান্তে আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়।

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করায় সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন