ঢাকায় ৮ ফেব্রুয়ারি নির্বাচনি সমাবেশ করবে বিএনপি
স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ০৪

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্বাচনি সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন দুপুর ২টায় সমাবেশ শুরু হবে।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com