আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রুহুল ক‌বির রিজভী

বিএন‌পির বিরুদ্ধে সুপরিকল্পিত মিথ্যা প্রপাগান্ডা চালানোর চেষ্টা হচ্ছে

স্টাফ রিপোর্টার

বিএন‌পির বিরুদ্ধে সুপরিকল্পিত মিথ্যা প্রপাগান্ডা চালানোর চেষ্টা হচ্ছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএন‌পি) সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী বলেছেন, ‘বিএন‌পির বিরুদ্ধে সুপ‌রিক‌ল্পিত মিথ্যা প্রপাগান্ডা চালোনোর চেষ্টা করা হচ্ছে। তি‌নি বলেন, সামনে নির্বাচন। এই নির্বাচনটা আমাদের জন্য একটা সংগ্রামের মতো। কারণ চারিদিকে নানা চক্রান্ত, ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যাচার চলছে। আজকে প্রযুক্তির মাধ্যমে প্রোপাগান্ডা বট বলে একটা জিনিস তৈরি হয়েছে। এই বট দিয়ে মানুষের চরিত্রহনন ও অপপ্রচারের যেন শেষ নেই।

বৃহস্প‌তিবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডে‌মিতে এক অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। জাতীয়তাবাদী সামা‌জিক সাংস্কৃ‌তিক সংস্থার (জাসাস) উদ্যোগে বিএন‌পির পাঁচ‌টি নির্বাচনি প্রচার সংগীত উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠান হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে রুহুল ক‌বির রিজভী বলেন, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করল; যারা গুপ্ত ও সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরকার নিচে যারা থাকেনি; তাদের বিরুদ্ধে আজকে কেন জানি মনে হচ্ছে সুপরিকল্পিতভাবে একধরনের মিথ্যা প্রপাগান্ডা চালানোর চেষ্টা হচ্ছে। তি‌নি বলেন, জাতীয়তাবাদী শক্তির শিকর এত গভীরে, বটগাছের শিকড় যত দূরে যায়, তার চাইতেও অনেক গভীরে। এই শিকড়কে অপপ্রচার, মিথ্যার কোনো ঝলকানি দিয়ে ঢেকে রাখা যাবে না। এটা একেবারে সোজা মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে।

আর এ কারণেই এসব কুৎসা-অপপ্রচা‌রের বিরুদ্ধে মূল দায়িত্বটা পালন করতে হবে আমাদের কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, অভিনয়শিল্পী, সুরকার সবাইকে। সেই ষড়যন্ত্রকে আমরা পরাজিত করে সত্য-ন্যায় এবং ধানের শীষের বিজয় সম্পূর্ণ নিশ্চিত করব।

বক্তব্য শেষে জাসাসের উদ্যোগে বিএন‌পির পাঁচ‌টি নির্বাচনি গানের উদ্বোধন করেন।

জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপ‌তিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জাসাসের নির্বাচনি সাংস্কৃতিক উপ-কমিটির সদস্যসচিব জাবেদ আহমেদ কিসলু।

জাসাসের সদস্যস‌চিব জা‌কির হোসেন রোকনের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন শিল্পকলা একাডে‌মির মহাপ‌রিচালক রেজাউদ্দিন স্টা‌লিন, বিএন‌পির দলীয় সংগীতের গী‌তিকার ম‌নিরুজ্জাম‌নি ম‌নির, বিএন‌পির সহপ্রচার সম্পাদক আসাদুল ক‌রিম শাহীন, জাসাস যুগ্ম আহ্বায়ক ফারহানা চৌধুরী বে‌বি প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...