মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হরমুজকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ ডাকবে যুক্তরাষ্ট্র

হরমুজকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ ডাকবে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে অভিহিত করবে যুক্তরাষ্ট্র । একই সঙ্গে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘জয়ী হচ্ছে’ বলেও দাবি করেন তিনি।

মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ডালাসে রিপাবলিকান পার্টির এক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে যে যুদ্ধ এখন চলছে, আমরা এতে জয়ী হওয়ার সঙ্গে সঙ্গেই তেলের দাম কমতে শুরু করবে। আমরা জিতব।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা বিজয়ী হতে যাচ্ছি। আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছি। আমার মনে হয়, হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বলা উচিত। এর বিনিময়ে আমারও কিছু পাওয়া উচিত। ‘ট্রাম্প প্রণালি’।’

ট্রাম্প আরো বলেন, ‘আমি ঘোষণা দিচ্ছি—আমরা একে ‘ট্রাম্প প্রণালি’ বলব। আর আমি নিশ্চিত, ইরানের নেতৃত্ব এ ব্যাপারে অত্যন্ত আনন্দিত হবে।’

ইরান ‘ভেঙে পড়ছে’ দাবি করে ট্রাম্প বলেন, দেশটি গত ৫১ বছর ধরে মধ্যপ্রাচ্যে ‘দাদাগিরি’ করে আসছিল, কিন্তু কিন্তু এখন আর তারা সেই অবস্থানে নেই।

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোরও হুঁশিয়ারি দেন ট্রাম্প।

তিনি আরো বলেন, ‘আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দিতে পারি না। বিষয়টি খুবই সোজা।’

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন