ইয়েমেনের চারটি প্রদেশে ৪০টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এর মধ্যে পশ্চিমের আল-হুদাইদাহ প্রদেশের বিভিন্ন এলাকায় ৯টি হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার হুথি পরিচালিত বার্তা সংস্থা সাবা এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আল-জাওফ প্রদেশের আল-হাজম ও আল-ঘাইল জেলায় ১০টি এবং মারিব প্রদেশের আল-জুবাহ জেলায় তিনটি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।
এতে আরো বলা হয়, তাইজ প্রদেশের মাওজা, মাকবানাহ, মোচা জংশন এবং অন্যান্য এলাকায় ১৮টি হামলা চালানো হয়েছে। এছাড়া আল-সালিফ ও আল-তুহাইতা জেলা এবং কামারান দ্বীপ লক্ষ্য করে ৯টি হামলা চালানো হয়।
হামলায় সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদনে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
সূত্র: আনাদোলু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


