পশ্চিমবঙ্গকে মুসলমানদের জন্য অগ্নিগর্ভে পরিণত করেছে বিজেপি: ইসলামী আন্দোলন

পশ্চিমবঙ্গকে মুসলমানদের জন্য অগ্নিগর্ভে পরিণত করেছে বিজেপি: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে বিভৎসভাবে ধর্মবিদ্বেষ ছড়িয়েছে। রাষ্ট্র ও প্রশাসনকে মুসলিমদের বিরুদ্ধে লাগিয়েছে, সামাজিকভাবে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ উস্কে দিয়েছে। গোটা পশ্চিমবঙ্গকে মুসলমানদের জন্য অগ্নিগর্ভে পরিণত করেছে। তারই ফলশ্রুতিতে ভারতের পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে নিপীড়িত মানুষের ভির বেড়েছে, তারা ভারত ছাড়তে চায়। সভ্যতার উৎকর্ষের যুগে এই জাতিগত বিদ্বেষ ও বাস্তুচ্যুতির ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানাচ্ছি।

শুক্রবার এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, পশ্চিমবাংলার সাথে ১৯৪৭ সাল পর্যন্ত একদেশ সম্পর্ক ছিলো। ৪৭ এর সীমানার পরে উভয় দিকেই এমন বহু মানুষ পাওয়া যাবে যাদের অন্যপাশের ইতিহাস আছে। এটা দেশভাগের অপরিহার্য বাস্তবতা। এখন বাংলাদেশে ঠিকানা ছিলো এই অজুহাতে মানুষকে বাস্তচ্যুত করা আইনসিদ্ধ নয়, একই সাথে তা অমানবিক।

পশ্চিমবঙ্গের বিজেপি সরকার তাই করছে। আমরা বাংলাদেশ সরকারকে বলবো, বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনায় আনতে হবে। কারো রাজনৈতিক অভিলাষের শিকার আমরা হতে পারি না। রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ ইতোমধ্যেই অন্তহীন সমস্যায় আছে। নতুন করে উদ্ভাস্তু নেয়ার সক্ষমতা বাংলাদেশের নাই। এই বিষয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা তুলতে হবে এবং মানুষকে বাস্তচ্যুত করার অমানবিকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন