ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

স্টাফ রিপোর্টার

ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনের মেয়র প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং দক্ষিণে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব প্রার্থী

বিজ্ঞাপন

নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

এ সময় খুব শিগগিরই স্থানীয় নির্বাচনের ব্যবস্থা করার আহবান জানিয়ে চরমোনাই পীর বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। এটা স্বচ্ছ হয়েছে বলা যায় না। তাই আগামী স্থানীয় নির্বাচন স্বচ্ছ করতে হবে। স্থানীয় নির্বাচনে ইসলামী আন্দোলন এককভাবে অংশ নেবে বলেও জানান তিনি।

দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ সহ শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন