আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অবিলম্বে সংঘাত বন্ধ করতে হবে: চরমোনাই

স্টাফ রিপোর্টার

অবিলম্বে সংঘাত বন্ধ করতে হবে: চরমোনাই
ছবি: সংগৃহীত।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইরান একটি স্বাধীন-স্বার্বভৌম দেশ। সেই দেশের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা করে হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে।

রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি আরো বলেন, বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পীর সাহেব চরমোনাই আরো বলেন, মার্কিন-ইজরাইলী এই বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে এবং এর অভিঘাত বিশ্বের সকলকেই স্পর্শ করবে। তাই এই সংঘাত বন্ধ করতেই হবে। তিনি শোকাহত ইরানী জনতার প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন