আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নগরবাসীর জানমাল রক্ষায় প্রশাসনকে সতর্ক থাকতে হবে: ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার

নগরবাসীর জানমাল রক্ষায় প্রশাসনকে সতর্ক থাকতে হবে: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, ঈদের ছুটিতে নগরের মানুষ নাড়ির টানে বাড়ি যায়। আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে। এতে নগরী হয়ে যায় জনমানব শূন্য। এই সুযোগকে কাজে লাগিয়ে চোর, ডাকাত, ছিনতাইকারীরা বাসা বাড়িতে চুরি, ডাকাতি, রাস্তায় ছিনতাই করে। তাই ঈদের বন্ধে জনমানবশূন্য নগরবাসীর জান-মাল রক্ষায় প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, সবার ঈদ যাত্রা যেন নিরাপদ ও ভোগান্তিমুক্ত হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে যথাযথ কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বুধবার দুপুরে রাজধানী উত্তরের ভাটারায় নগর উত্তর কার্যালয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও তৃণমূল দায়িত্বশীলদের সঙ্গে “ঈদের খুশি বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নগর উত্তরের ভারপ্রাপ্ত সেক্রেটারি ইন্জিনিয়ার মুহাম্মাদ মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মাছউদুর রহমান, ডাক্তার মুজিবুর রহমান, রাকিবুল ইসলাম, মুফতী আরমান হুসাইন, মুহাম্মাদ নাজমুল হাসান, মুফতি হাবিবুল্লাহ, মুফতি আব্দুল ওয়াজেদ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...