আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুবক বন্ধুরা তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব

আমার দেশ অনলাইন

যুবক বন্ধুরা তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব
ছবি: ভিডিও থেকে নেওয়া

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যুবক বন্ধুরা তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব।”

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে কক্সবাজারে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “যারা ‘না’র পক্ষে অবস্থান নেবে, তারা আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়। জামায়াত ক্ষমতায় গেলে যারা টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, তাদের পেটের ভেতরে হাত দিয়ে টাকা তুলে আনব।”

জামায়াত আমির বলেন, “আমি জামায়াতের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। সবার বিজয় হলে আমিও তাতে বাদ পড়ব না। আমরা বিজয়ী হলে কুতুবদিয়াবাসী মন্ত্রী পাবে। এখন অপনারা সবাই ঠিক করেন— এমপি নেবেন, না মন্ত্রী নেবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন