দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমাজ গঠনে কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন

দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমাজ গঠনে কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন
ছবি: সংগৃহীত

দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের ঢাকা মহানগর উত্তরের আমির এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার সকালে রাজধানীর উত্তরার একটি অডিটোরিয়ামে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন করে আসছে।এটি মানবকল্যাণ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলন।

তিনি বলেন, মাস্তানি, সন্ত্রাস ও অশালীন ভাষার রাজনীতি দিয়ে কখনো জনগণের কল্যাণ নিশ্চিত করা যায় না। একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে দেশের সব মানুষকে জামায়াতে ইসলামীর ইতিবাচক কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সেলিম উদ্দিন আরও বলেন, একটি মানবিক ও নিরাপদ নগর গড়ে তুলতে ধৈর্য, পারস্পরিক সহযোগিতা এবং মানুষের সেবায় আত্মনিয়োগের বিকল্প নেই। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজুসহ সংগঠনের অন্যান্য নেতারা।

এর আগে সকালে রাজধানীর বাড্ডায় নিয়মিত ব্যায়াম কর্মসূচিতে অংশগ্রহণ শেষে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন