নেপালে বন্যার পর ১২১ বিদেশি নাগরিক উদ্ধার

নেপালে বন্যার পর ১২১ বিদেশি নাগরিক উদ্ধার

নেপালে ভয়াবহ বন্যার পর বিভিন্ন দেশের অন্তত ১২১ জন নাগরিককে উদ্ধার করা হয়েছে। দেশটির পর্যটন বোর্ড জানিয়েছে, উদ্ধার হওয়া বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ভারতের নাগরিক। এ দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ৫৪৭ জনের প্রাণহানি ঘটেছে।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া ১২১ বিদেশির মধ্যে ৮৫ জন ভারতীয়, ১৬ জন চীনা এবং নয়জন দক্ষিণ কোরিয়ার নাগরিক। এছাড়া আরো তিনজনের জাতীয়তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

এর আগে নেপাল কর্তৃপক্ষ জানিয়েছিল, বন্যার মধ্যে পাঁচ শতাধিক পর্যটকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজদের তালিকায় ১৭৮ জন ভারতীয়, ৬৫ জন মার্কিন, ৫৩ জন ইউক্রেনীয়, ৫১ জন মালয়েশিয়ান, ৩৩ জন অস্ট্রেলিয়ান এবং ৩৩ জন ব্রিটিশ নাগরিক ছিলেন।

নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, বন্যায় আটকে পড়া, আহত ও ক্ষতিগ্রস্ত মানুষদের দ্রুত উদ্ধার করে নিরাপদ এলাকায় নেওয়ার কাজ অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী দলগুলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: বিবিসি বাংলা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন