সারজিস আলমের অপারেশন সফলভাবে সম্পন্ন

স্টাফ রিপোর্টার

সারজিস আলমের অপারেশন সফলভাবে সম্পন্ন

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার রাতে এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে হঠাৎ পেট ব্যথা অনুভূত হলে বেলা পৌনে ৩টায় সারজিস আলমকে হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

সারজিস আলমের মুত্রথলীতে পাথর ধরা পড়ে। এমন পরিস্থিতে তার অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব এসব তথ্য জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...