১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক

স্টাফ রিপোর্টার

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক
রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক। ছবি: আমার দেশ

চলমান রাজনৈতিক আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে বৈঠকে বসেছে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি। বৃহস্পতিবার বেলা ১১টার পর রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে আন্দোলনের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ কৌশল এবং সমন্বিত কর্মসূচি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট নেতারা জানান, দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে যৌথভাবে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

বৈঠক শেষে একই স্থানে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্তসমূহ গণমাধ্যমের সামনে তুলে ধরবেন ১১ দলীয় ঐক্যের নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: