আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সমন্বিত সাংস্কৃতিক সংসদের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

সমন্বিত সাংস্কৃতিক সংসদের নতুন কমিটি গঠন
নতুন নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসা ও সহকারী নির্বাহী পরিচালক জাকির হোসাইন

ঐতিহ্যবাহী জাতীয় সাংস্কৃতিক সংগঠন সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নির্বাহী পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন এইচ এম আবু মুসা এবং সহকারী নির্বাহী পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন জাকির হোসাইন।

শনিবার রাজধানীর মগবাজারে সংগঠনটির কার্যালয়ে নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সুস্থ সংস্কৃতির চর্চা, মূল্যবোধভিত্তিক সাংস্কৃতিক আন্দোলন এবং অপসংস্কৃতির বিরুদ্ধে সচেতন ভূমিকা রেখে আসছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, প্রশিক্ষণ কর্মসূচি ও সাংস্কৃতিক আন্দোলন আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

নবগঠিত কমিটি আগামী এক বছর সংগঠনের বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, প্রশিক্ষণ কর্মসূচি ও সৃজনশীল উদ্যোগ বাস্তবায়নে দায়িত্ব পালন করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...