পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নাশকতাসহ নানা অভিযোগে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ৮ শিক্ষক-কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

গত ১৮ আগস্ট রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত নোটিশে অভিযুক্তদের বিরুদ্ধে গুরুদণ্ডমূলক অপরাধের অভিযোগ আনা হয়। কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তারা হলেন—প্রফেসর ড. মো. জুয়েল হাওলাদার, ডেপুটি রেজিস্ট্রার নাঈম কাওসার, তানজিলুর রহমান, মো. ওয়াজ কুরনি, ফিরোজ আলম, সহকারী রেজিস্ট্রার আসমা আক্তার সেতু, মো. শামীম খান এবং সাময়িক বরখাস্তকৃত সেকশন অফিসার আরিফুর রহমান পিয়েল।

উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে জুলাইবিরোধী অবস্থান নেওয়া এবং বিগত সরকারের আমলে বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তদন্ত চলমান থাকা অবস্থায় তারা পুনরায় এ ধরনের গুরুদণ্ডমূলক অপরাধে জড়িয়েছেন বলে অভিযোগ ওঠে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসে আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অংশ হিসেবে দুর্নীতি এবং অনিয়মসহ যেকোনো অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে প্রশাসন বদ্ধপরিকর।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন